News Flash

Image

দ্বিতীয়বার রামলালা দর্শনে অমিতাভ বচ্চন

অযোধ্যা, ৯ ফেব্রুয়ারি (হি. স.) : শুক্রবার রামলালাকে দর্শন করতে গিয়েছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম লালার অভিষেক অনুষ্ঠানের পর এটি তাঁর দ্বিতীয়বার রাম মন্দির দর্শন।

এদিন মুম্বাই থেকে সরাসরি অযোধ্যার মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন এবং সেখান থেকে শ্রী রাম জন্মভূমি মন্দিরে গিয়ে রামলালার পূজা করেন। এই সময় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ও উপস্থিত ছিলেন। রামলালার পায়ে সোনার মালা অর্পণ করলেন বচ্চন। পরনে ছিল গেরুয়া কোট। সাদা পাঞ্জাবি ও পাজামা।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। দেশের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী, বিভিন্ন স্থানের সাধু সন্ন্যাসী সহ বিভিন্ন গুণীজনেরা সেখানে আমন্ত্রিত ছিলেন। সেদিনের অনুষ্ঠানেও পুত্র অভিষেককে নিয়ে উপস্থিত ছিলেন বিগ বি।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top