News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) দিল্লির গোকুলপুরী মেট্রো স্টেশনের একাংশ ভেঙে দুর্ঘটনা; মৃত্যু একজনের, আহত ৩
Image

(আপডেট) দিল্লির গোকুলপুরী মেট্রো স্টেশনের একাংশ ভেঙে দুর্ঘটনা; মৃত্যু একজনের, আহত ৩

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির গোকুলপুরী মেট্রো স্টেশনের একাংশ ভেঙে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার গোকুলপুরী মেট্রো স্টেশনের সীমানা পাঁচিলের একটি পাশের স্ল্যাব আচমকাই ভেঙে পড়ে, এই ঘটনায় আহত হন ৪ জন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকলের আঘাত সামান্য।

উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি জয় তিরকে বলেছেন, “মেট্রো স্টেশনের পূর্ব দিকের পাঁচিল ভেঙে পড়ে। আমরা জানতে পারি ৫ জন আহত হয়েছেন। একজন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান, তিনি গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়েছে। অন্যরা সামান্য আহত হয়েছেন। জেসিবি ও ক্রেনের সাহায্যে ধ্বংসস্তূপ সরানো হয়। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় পুলিশ ও মেট্রোর আধিকারিকরা। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top