News Flash

Image

গাছের কাঁটা লক উপরে পড়ে মৃত্যু যুবকের

আগরতলা, ৮ ফেব্রুয়ারি :  গাছের কাঁটা লক উপরে পড়ে মৃত্যু এক যুবকের।মূর্তিছাড়া চা বাগান এলাকায় ওই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গাছের কাঁটা লক উপরে পড়ে মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম সাধু ভূমিজ (২২)। পিতা মঙ্গল ভূমিজ। বাড়ি কৈলাশহর মূর্তিছড়া চা বাগান এলাকায়। ঘটনাটি সংগঠিত হয়েছে কদমতলা থানাধীন রানিবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেরিবস্তি ১নং ওয়ার্ড এলাকায়।

কদমতলা থানার সেকেন্ড অফিসার আর সাংমা ও মৃতার বোনের শশুর অর্জুন ভূমিজ জানিয়েছেন, রানী বাড়ি এক নং ওয়ার্ড এলাকায় জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে আসার সময় গাছের কাঁটা লক সাধু ভূমিজের উপরে পড়ে ঘটনাস্থলে গুরুতর আহত হয় সাধু ভূমিজ। পরবর্তীতে তাকে প্রত্যক্ষদর্শীরা সহ তার বোন জামাই অভিমুন্য ভূমিজ (অরুন) সহ তার সাথে থাকা বিজিত কৈবর্ত্য নামে অপর যুবক নিয়ে যায় ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্মরত চিকিৎসক সাধু ভূমিজকে মৃত বলে  ঘোষণা করেন।

ব্রজেন্দ্রনগর হাসপাতালের পক্ষ থেকে খবর দেওয়া হয় কদমতলা থানায়। কদমতলা থানা থেকে ছুটে যান সেকেন্ড অফিসার আর সাংমা। সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে।বর্তমানে মৃতদেহ কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রয়েছে । আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের পর আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। গোটা ঘটনার তদন্ত করছে কদমতলা থানার পুলিশ।

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top