News Flash

  • Home
  • খেলা
  • ‌রণজি ট্রফি :‌ আজ থেকে প্রতিপক্ষ চন্ডীগড় তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবে ত্রিপুরা
Image

‌রণজি ট্রফি :‌ আজ থেকে প্রতিপক্ষ চন্ডীগড় তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি।। শেষ প্রস্তুতি সেরে নিলেন ত্রিপুরা এবং চন্ডিগড়ের ক্রিকেটাররা। আগামীকাল থেকে মুখোমুখি হচ্ছে দু-‌দল। রণজি ট্রফি ক্রিকেটে। চন্ডিগড়ে, সেক্টর ১৬, ক্রিকেট স্টেডিয়ামে হবে চার দিনের ওই ম্যাচটি। আসরে আপাতত ৫ ম্যাচ খেলে চন্ডীগড়ের পয়েন্ট ৪ এবং ত্রিপুরার পয়েন্ট ১৪। আসরে চন্ডিগড় ৪ টি ম্যাচে ড্র করে এক এক করে মোট চার পেয়েছে। ত্রিপুরা পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জয়, একটিতে পরাজয় এবং বাকি দুটোতে ড্র করে মোট ১৪ পয়েন্ট পেয়েছে। বিগত ম্যাচে যে দল ছিলো সেই প্রথম একাদশই চন্ডিগড়ের বিরুদ্ধে রেখে দিতে চাইছে ত্রিপুরা। ফলে ত্রিপুরার হয়ে গোড়া পত্তন করবেন বিশাল ঘোষ এবং বিক্রম কুমার দাস। এরপর যথাক্রমে নামবেন শ্রীদাম পাল, সুদীপ চ্যাটার্জি, সতীশ গনেশ, দলনায়ক ঋদ্ধিমান সাহা এবং বিক্রম দেবনাথ। জোরে বোলার হিসাবে খেলবেন মণিশঙ্কর মুড়াসিং, রাণা দত্ত এবং অভিজিৎ সরকার। এদিন বেশ কয়েক ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। এদিকে, জয় না পেলেও অন্ততপক্ষে ত্রিপুরা কে রুখে দিতে চন্ডিগড় নিজেদের মতো প্রস্তুতি সেরে নিয়েছে। আগামীকাল থেকে মাঠে দেখা যাবে দু দলের লড়াই।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top