News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  ধর্মনগরে বিনামূল্যে দুই দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবির
Image

 ধর্মনগরে বিনামূল্যে দুই দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবির

আগরতলা, ৮ ফেব্রুয়ারি : ধর্মনগরের বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের আলগাপুর কমিউনিটি হলে বিনামূল্যে দুই দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

এই শিবিরের উদ্যোক্তা অলকা ভিশন এবং সক্ষম সামাজিক সংস্থা। দুই দিনব্যাপী এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন ধর্মনগর পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, উপস্থিত ছিলেন সমাজসেবী শ্যামল নাথ, জার্মান থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ মিসেস পেটরা এপেল্ট, অলকা ভিশনের মুখ্য ডাক্তার প্রেমজিত মুদবিড্রি, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডক্টর জসবির সিং, সক্ষম সামাজিক সংস্থার রাজ্য যুগ্ম সম্পাদক রাজীব বিশ্বাস, আরএসএসের উত্তর জেলা সেবা প্রমুখ মনোজ দে, ডক্টর প্রেম পেট্রা, এলাকার গ্রাম প্রধান কৃপায় সিন্ধু মালাকারসহ অন্যান্য বিশিষ্টজনের।

 সকাল ১১ টায় এই শিবিরের উদ্বোধন হয় মোট 400 জন চক্ষুর চিকিৎসার জন্য নির্ধারিত করে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় এবং পাশাপাশি চশমা প্রদান করা হয়। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তিল থৈ হাসপাতালে পরবর্তী শিবির অনুষ্ঠিত হবে।

সক্ষম এর পক্ষে যুগ্ম সম্পাদক রাজীব বিশ্বাস জানান,  উত্তর জেলায় মাত্র একজন চক্ষু বিশেষজ্ঞ রয়েছেন তাই গ্রামের মানুষদের সঠিকভাবে পরিষেবা দেওয়া অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। গ্রামের মানুষের কথা ভেবে এবং তাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে এই ধরনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। এই সংস্থার পক্ষ থেকে কিছুদিন পূর্বে ধর্মনগর টাউন হলে যারা কানে শুনতে পায় না তাদেরকে শ্রবণ যন্ত্র দেওয়া হয়েছিল। যারা দিব্যাঙ্গ তাদের জন্য এই সংস্থা কাজ করে চলেছে। আগামী দিনে ৪০-৫০ জনকে বেছে তাদেরকে হুইলচেয়ার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে এই সংস্থা।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top