News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশী মহিলা সহ টাউট
Image

বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশী মহিলা সহ টাউট

আগরতলা, ৭ ফেব্রুয়ারি: রাজ্যে অব্যাহত মানব পাচার। আবারও বিএসএফের হাতে আটক পাঁচ বছরের শিশু সহ দুই বাংলাদেশী মহিলা। সাথে আটক করা হয়েছে এক ভারতীয় টাউটকে।

জনৈক রেল পুলিশ জানিয়েছেন, কুমারঘাট রেলস্টেশন থেকে বিএসএফের ১০৫ নং ব্যাটেলিয়ান সন্দেহভাজন দুইজন বাংলাদেশী মহিলাকে আটক করে। তাঁদের কাছে পাঁচ বছরের শিশুও ছিল। জিজ্ঞাসাবাদ চালালে তাঁরা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, ইরানী থানাধীন রঙ্গোটি এলাকা দিয়ে প্রবেশ করেছিলেন।  তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, সাথে ভারতীয় টাউটকে আটক করা হয়েছে। পেশায় তিনি একজন অটো চালক। ধৃতরা হলেন, অটো চালক রণজিৎ দত্ত, সালমা বেগম এবং তাহিরা।

Releated Posts

আঠারোমুড়ার জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি, আতঙ্কে ডিএম কলোনি-মহারানীপুর-নেতাজিনগর

আগরতলা, ৬ অক্টোবর: পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের লোকালয়ের দিকে চলে এল বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার…

ByByReshmi Debnath Oct 6, 2026

দুর্গাপূজায় আগরতলার রেজিস্টারভুক্ত ক্লাবগুলির ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুর নিগম

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা শহরের রেজিস্টারভুক্ত দুর্গাপূজা উদ্যোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল আগরতলা পুর নিগম। আসন্ন দুর্গাপূজাকে সামনে…

ByByReshmi Debnath Oct 6, 2026

তিপ্রামথা ৩৪২৮টি, বিজেপি ৮৫৯টি, নির্দল ১৭৩টি, সিপিআই(এম) ৮৭টি, আইপিএফটি ৩৩টি, আইএনসি ১৪টি আসনে জয়ী: কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা গতকাল…

ByByReshmi Debnath Oct 6, 2026

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top