News Flash

  • Home
  • দেশ
  • এবার ইডি-র ব়্যাডারে পার্থঘনিষ্ঠ বাপ্পাদিত্য
Image

এবার ইডি-র ব়্যাডারে পার্থঘনিষ্ঠ বাপ্পাদিত্য

কলকাতা, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : সিবিআইয়ের পর এবার ইডির ব়্যাডারে বাপ্পাদিত্য দাশগুপ্ত ৷ ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা পৌরনিগমের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করল ইডি৷ তাঁকে তাঁর আয়কর রির্টান, যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলির নম্বর ও আরও কিছু নথি নিয়ে বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে৷

তবে, ইডির তলবে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত আসবেন কি না সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়৷ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত বাপ্পাদিত্য দাশগুপ্ত৷ প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে তাঁর অবাধ যাতায়াত ছিল বলেও, তৃণমূলের একটি সূত্রের তরফে জানা গিয়েছে।

এর আগে রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বাপ্পাদিত্যর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই৷ তাঁর বাড়ি থেকে একাধিক নিয়োগ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ বাপ্পাদিত্যকে তলব করে একদফা জিজ্ঞাসাবাদও করেন সিবিআই আধিকারিকরা৷ সেই সময় তাঁর বয়ান রেকর্ড করা হয়েছিল সিবিআইয়ের তরফে।

সিবিআই সূত্রের খবর, সেই সময় প্রায় ১০০ পাতার নথি বাপ্পাদিত্যর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল৷ সঙ্গে উদ্ধার হয় অসংখ্য সুপারিশপত্র৷ চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ডও মিলেছিল তাঁর বাড়ি থেকে৷ প্রথমবার তাঁর বাড়িতে তল্লাশির সময় সিবিআই আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত একাধিক প্রশ্ন করেছিলেন। তবে, এই প্রথমবার বাপ্পাদিত্যকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷

ইডি সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের যে মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার করা হয়েছিল, এবার সেই একই মামলাতে জড়িত থাকার সন্দেহে তলব করা হয়েছে এই তৃণমূল কাউন্সিলরকে।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top