News Flash

  • Home
  • দেশ
  • মণিপুরে সশস্ত্র দুর্বৃত্তদের গুলি হামলা, নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে পলায়ন
Image

মণিপুরে সশস্ত্র দুর্বৃত্তদের গুলি হামলা, নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে পলায়ন

ইমফল, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরে সশস্ত্র দুর্বৃত্তরা নতুন করে সহিংসতা ছড়ানোর চেষ্টা করলে প্রতিহত করেছে নিরাপত্তা বাহিনী। ঘটনা আজ বুধবার ভোররাত প্রায় ৩:১০ মিনিট নাগাদ ইমফল পূর্ব জেলার অন্তর্গত ইথাম মইরাং পুরেলে সংঘটিত হয়েছে।

গতকাল ইমফল পূর্ব জেলার অন্তৰ্গত তুমুখং-এ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল। একদিন পর ফের আজ সন্দেহভাজন সশস্ত্র দুর্বৃত্ত দল পার্শ্ববর্তী গ্রাম ইথাম মইরাং পুরেলে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।

নির্ভরযোগ্য সূত্রের খবর, সশস্ত্র দুর্বৃত্তরা আজ ভোররাতে গ্রামরক্ষী স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেছিল। তবে হামলাকারীদের পাল্টা সশস্ত্র জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী। বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। পরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দুর্বৃত্তরা। নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থানে কোনও হতাহতের ঘটনা সংঘটিত হয়নি। দুৰ্বৃত্তদের গুলি বর্ষণে কেবল একটি ট্রাকের ক্ষতি হয়েছে।

উল্লেখ্য গতকাল মোলহাম কুকি গ্রামের পাহাড় থেকে নংদাম তাংখুল এবং তুমুখং মেইতেই গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত বালি খাদানে অস্ত্রধারী কতিপয় দুর্বৃত্ত নেমে এসে হামালা চালিয়েছিল। সশস্ত্র দুর্বৃত্ত দলটি খাদানে বালি উত্তোলনে নিয়োজিত শ্রমিকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছিল। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় নিরীহ বালি খাদান শ্রমিকরা প্রাণে বেঁচেছেন।

Releated Posts

নবজাতকের সোনার আংটি প্রকল্পের পর তামিলনাড়ুতে সোনার ঋণের সীমা বাড়ল

চেন্নাই, ৬ অক্টোবর (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করতে তামিলনাড়ুর সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলিতে…

ByByNews Desk Oct 6, 2026

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026

গণতন্ত্রে অরাজকতার পরিবেশ তৈরির চেষ্টা, ভারত জোটের বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) এবং মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রস্তাবিত…

ByByNews Desk Oct 6, 2026

ভুটানে ৭৭০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প গড়বে আদানি পাওয়ার ও ড্রুক গ্রিন পাওয়ার

থিম্পু/আহমেদাবাদ, ৬ অক্টোবর (আইএএনএস): ভুটানে ৭৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চামখারচু-১ জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চুক্তি করল আদানি পাওয়ার এবং…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top