News Flash

Image

মিজোরামে ৩১ কোটি টাকার ড্ৰাগস সমেত গ্রেফতার মহিলা সহ দুই

আইজল, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : মিজোরামে ৩১.১১৫ কোটি টাকা মূল্যের ১০.৩৮৫ কিলোগ্ৰাম মাদক ‘ক্রিস্টাল মেথ’ সমেত পুলিশ গ্রেফতার করেছে এক মহিলা সহ দুজনকে।

রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল প্ৰায় ১০:৩০ মিনিট নাগাদ সিআইডি (এসবি) এবং চাম্পাই জেলা ডিইএফ-এর যৌথ দল জোখাওথার থানার অধীন মেলবুক এলাকায় অভিযান চালিয়েছিল। অভিযানে দুই মাদক কারবারির হেফাজত থেকে ১০ প্যাকেটে ১০.৩৮৫ কিলোগ্রাম ওজনের ‘ক্রিস্টাল মেথ’ বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত মাদকদ্ৰব্যগুলির আন্তর্জাতিক বাজারমূল্য কমপক্ষে ৩১.১১৫ কোটি টাকা।

মহিলা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের লেংপুই এলাকার বাসিন্দা জনৈক জেডডি লালভুঙ্গার মেয়ে মালসাওমজুয়ালি (৩৮) এবং একই এলাকার বাসিন্দা লালথলামুয়ানার ছেলে লালচান্দামা (১৯) বলে শনাক্ত করা হয়েছে।

ধৃতদের বিরুদ্ধে জোখাওথার থানায় ৬/২০২৪ নম্বরে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর ২২ (সি)/২৯ ধারায় মামলা রুজু করা হয়েছে, জানিয়েছে জেলা পুলিশের সূত্র।

Releated Posts

অরুণাচলে ৩৬ ঘণ্টায় গুরুত্বপূর্ণ সড়ক সচল করল বিআরও, আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২

ইটানগর, ২৮ জুন (আইএএনএস): প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে অরুণাচল…

ByByNews Desk Jun 28, 2026

অসমের ‘হাড়গিলা আর্মি’-র ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর, কুসংস্কার ভেঙে সংরক্ষণের অনন্য দৃষ্টান্ত

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): অসমের মহিলাদের নেতৃত্বে গড়ে ওঠা ‘হাড়গিলা আর্মি’-র ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার…

ByByNews Desk Jun 28, 2026

অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…

ByByNews Desk Jun 27, 2026

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top