ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। ক্রিকেট অনুরাগীর সামনে রানার্স খেতাবের হাতছানি। অনিশ্চয়তার খেলা ক্রিকেটে তেমন কোনও অঘটন ঘটে গেলে ক্রিকেট অনুরাগী নিজেরা চ্যাম্পিয়নের দাবিদারও হতে পারে। সবকিছুই নির্ভর করছে আগামীকাল তৃতীয় রাউন্ডের দুটি ম্যাচের ফলাফলের উপর। তবে উইকেটে নাইট ওয়াচম্যানের ভূমিকায় থাকা অধিনায়ক অয়ন রায় এবং আমন মিয়ার পাশাপাশি শিবিরে অবস্থানকারী বাকি ছয় উইকেটের ব্যাট থেকে ৮৩ রান সংগ্রহের মত সাফল্য পেলে, অন্ততপক্ষে রানার্স খেতাব নিশ্চিত বলা যেতে পারে। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের সুপার ফোর-এর তৃতীয় রাউন্ডের খেলায় সকালে ম্যাচ শুরুতে টস জিতে এগিয়ে চলো সঙ্গে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৫২.৫ ওভার খেলে ১৮২ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে ওপেনার মাহিন চৌধুরীর ৪০ রান, কিষান সরকারের ৩৫ রান, শুভ দাসের ৩১ রান উল্লেখ করার মতো। ক্রিকেট অনুরাগীর অয়ন রায়, শাহিন জামান চৌধুরী ও বিনীত দাস প্রত্যেকে তিনটি করে এবং দ্বিগবিজয় দেববর্মা একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৩৫ ওভারে ক্রিকেট অনুরাগী চার উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সৃজন দেব ২৭ এবং বেদব্রত বণিক ২১ রান পায়। আমন মিয়া ১৭ রানে এবং অয়ন রায় ১৫ রানে উইকেটে রয়েছে। এগিয়ে চলো-র মাহিন চৌধুরী ও কিষান সরকার দুটি করে উইকেট পেয়েছে।

সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে রানার্স খেতাবের লক্ষ্যে এগিয়ে অনুরাগী
Tags:
Releated Posts
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…
উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…


















