News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটি স্টেশনে চালু রেল-কোচ রেস্তরাঁ, চাকার উপর সুস্বাদু আহার উপভোগের আহ্বান
Image

গুয়াহাটি স্টেশনে চালু রেল-কোচ রেস্তরাঁ, চাকার উপর সুস্বাদু আহার উপভোগের আহ্বান

গুয়াহাটি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : যাত্রীদের এক অনন্য খাদ্যের সুবিধা করে দিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে নিজস্ব অধিক্ষেত্রের অন্তর্গত প্রধান প্রধান স্টেশন এবং পয়েন্টগুলিতে রেল-কোচ রেস্তরাঁ খুলেছে। রেল-কোচ রেস্তরাঁ চালু করায় গুয়াহাটি রেলওয়ে স্টেশনে এক অভিনব খাদ্য অভিজ্ঞতা লাভের সুযোগ প্রদান করা হয়েছে। যে সমস্ত ভ্রমণকারী এক অনন্য রান্নাঘরের অভিজ্ঞতা নিতে চান তাঁদের আকর্ষিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক বিবৃতিতে জানিয়েছেন, বিভিন্ন পেন্টিং দিয়ে সজ্জ্বিত, উষ্ণ আলো এবং আরামদায়ক বসার ব্যবস্থা সহ গুয়াহাটি রেলওয়ে স্টেশনে স্থাপন করা হয়েছে নতুন কোচ রেস্তরাঁ, যেখানে আঞ্চলিক স্বাদ এবং অন্যান্য ভারতীয় খাদ্যসম্ভারের স্বাদ উপভোগ করা যাবে। অত্যাধুনিক পরিকাঠামো দিয়ে সুসজ্জ্বিত নতুন কোচ রেস্তরাঁটি খাদ্য রসিকদের জন্য এক অনন্য পরিবেশ প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবার ও বন্ধু-বান্ধব সহ যাঁরা এই ট্রেন-কোচ রেঁস্তরাগুলিতে আহারের অভিজ্ঞতা নিতে আসবেন তাঁরা প্রত্যেকেই এক নান্দনিক অনুভূতি উপভোগ করতে পারবেন। এই কোচ রেস্তরাঁ থেকে খাবার, স্ন্যাক্স এবং পানীয় ক্রয়ের সুবিধাও থাকবে।

এখন পর্যন্ত সমগ্র উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েতে ১৪টি কোচ রেস্তরাঁ চলছে। কোচ রেঁস্তরা চালু করার জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ৬২টি স্থানকে নির্বাচন করা হয়েছে।

গুয়াহাটি রেলওয়ে স্টেশন হলো উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম একটি অতি গুরুত্বপূর্ণ স্টেশন। যাত্রী ও জনগণের প্রয়োজন পূরণ করার পাশাপাশি রেলওয়ের জন্য ভাড়াহীন রাজস্ব উৎপন্ন করাই এই কোচ রেস্তরাঁর লক্ষ্য। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের এই পদক্ষেপ দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে বলেও প্রত্যাশা করা হয়েছে।

Releated Posts

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026

মণিপুরে সাত জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইম্ফল, ৯ আগস্ট (আইএএনএস): মণিপুরে পৃথক একাধিক যৌথ অভিযানে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Aug 9, 2026

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top