News Flash

  • Home
  • খেলা
  • নাইডু ট্রফি : সন্দীপের ১০ উইকেট আসামকে হারিয়ে ১ম জয় ত্রিপুরার
Image

নাইডু ট্রফি : সন্দীপের ১০ উইকেট আসামকে হারিয়ে ১ম জয় ত্রিপুরার

ত্রিপুরা: ২৬৬, ১৬৩

আসাম: ২৪৮, ১৩২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে ত্রিপুরা। পঞ্চম ম্যাচের মাথায়, আসাম কে হারিয়ে। সন্দীপ সরকারের বিধ্বংসী বোলিং। প্রথম ইনিংসে ২৮ রানে দুই উইকেটের পর, দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে আট উইকেট। এক কথায় দুই ইনিংসে সন্দীপের ১০ উইকেট তুলে নেওয়ার সুবাদে আসাম অনেকটাই কুপোকাৎ। ত্রিপুরা শেষ পর্যন্ত চারদিনের ম্যাচ তিনদিনেই জয় তুলে নিল ৪৯ রানের ব্যবধানে। প্রথম ইনিংসে ১৮ রানে লিড নিতেই ত্রিপুরা দলের সামনে জয়ের হাতছানি প্রকট হয়ে উঠেছিল। আজ, মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিনে ত্রিপুরা দল তাদের দ্বিতীয় ইনিংস ২৬৩ রানে শেষ করলে, জবাবে ব্যাট করতে নামে আসাম দল। সামনে টার্গেট দাঁড়ায় ১৮২ রানের। সে অবস্থায় সন্দীপের বিধ্বংসী বোলিং আসাম শিবির কে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দেয়। ৩১.৪ ওভার খেলে আসাম ১৩২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। নীহার ডেকা সর্বোচ্চ ৩০ রান পায়। স্থানীয় এমবিবি স্টেডিয়ামে বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব ২৩ পুরুষদের কর্নেল সি-কে নাইডু ট্রফি ক্রিকেটে গ্রুপ লীগের পঞ্চম ম্যাচে রাজ্য দল ৪৯ রানের ব্যবধানে প্রথম জয় পেয়েছে। ত্রিপুরার প্রথম ইনিংসে সমৃদ্ধ ২৬৬ রানের জবাবে প্রতিপক্ষ আসাম ২৪৮ রানে তাদের প্রথম ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল। ১৮ রানে লিড নিয়ে ত্রিপুরা দল দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে সাত ওভারে ২ উইকেট হারিয়ে ২১ রান সংগ্রহ করেছিল। প্রথম ইনিংসে ত্রিপুরা দলের ওপেনার দিপজয় দেবের ৭৮ রান এবং ইন্দ্রজিৎ দেবনাথ এর ৪৮ রানের পাশাপাশি আসাম দলের জিতু আলীর ৬৮ রান উল্লেখ করার মতো। দুর্দান্ত বোলিং এর স্বীকৃতি স্বরূপ সন্দীপ সরকার-ই হলো ম্যান অফ দ্যা ম্যাচের দাবিদার।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top