ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচন উপলক্ষে প্রস্তুতি চলছে জোর কদমে। নির্বাচনী নির্ঘণ্ট অনুযায়ী ড্রাফট ইলেকট্রোরেল রোল তথা প্রতিনিধি অর্থাৎ ভোটারের নামের তালিকা খসড়া প্রকাশিত হয়েছে। নির্বাচন আধিকারিক কিশোর আম্বুলির স্বাক্ষরকৃত এই তালিকায় ৩০ জনের নাম প্রকাশিত হয়েছে। নির্দিষ্ট তিনটি মহকুমা অ্যাসোসিয়েশন প্রতিনিধির নাম পাঠাইনি বলে তালিকায় ওই মহকুমা গুলির পাশে শূন্যস্থান রাখা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটির পাঁচজন অফিস বেয়ারার এবং একজন কাউন্সিলর বাছাই করার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী নির্ঘন্ট অনুযায়ী ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের কার্যক্রমও শুরু হবে।

টিসিএ-র নির্বাচন, খসড়া ভোটার তালিকায় ৩০ জন
Tags:
Releated Posts
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…
উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…


















