News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো গাড়ি দুর্ঘটনার কবলে
Image

নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো গাড়ি দুর্ঘটনার কবলে

আগরতলা,৬ ফেব্রুয়ারি : নিয়ন্ত্রণ হারিয়ে একটি  বোলেরো গাড়ি রাস্তা থেকে ৪০ফুট গভীর খাদে পরে গিয়েছে। তাতে গাড়িতে থাকা চালক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন।

জানা গিয়েছে, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের অফিস সংলগ্ন এলাকায় টিআর ০১এইচ ৪৩৫৩ নম্বরের একটি বোলেরো গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়েছে। তাতে গাড়িতে থাকা চালক কাজল চক্রবর্তী(৩০)  গুরুতর আহত হয়েছেন। সেখানকার  স্থানীয় লোকজন বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন এবং ঘটনাটি প্রতক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। খবর পেয়ে দমকলবাহিনী দ্রুত ছুটে গিয়ে আহতকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গিয়েছে। 

Releated Posts

স্কুটির ধাক্কায় গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ৭ অক্টোবর: স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন ৬৫ বছর বয়সি এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়…

ByByReshmi Debnath Oct 7, 2026

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সোনামুড়ায় বাম যুব সংগঠনের অবস্থান

আগরতলা, ৭ অক্টোবর: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০০ শতাংশ বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

‘কার্যকর্তাদের মূল্য নেই নেতাদের কাছে’, বিজেপিতে কাজ না করার ঘোষণা শান্তিরবাজারের কর্মীদের

আগরতলা, ৭ অক্টোবর: ত্রিপুরায় বিজেপি-তিপ্রা মথা জোট নিয়ে ফের প্রকাশ্যে অসন্তোষ দেখা দিল বিজেপির অন্দরেই। দলের কার্যকর্তাদের ‘বিচার…

ByByReshmi Debnath Oct 7, 2026

পুজোর চাঁদা আদায়ে জুলুমের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিধায়ক বিরজিৎ সিনহার

আগরতলা, ৭ অক্টোবর: কৈলাসহরসহ গোটা ত্রিপুরায় ভয়ভীতি দেখিয়ে বেআইনিভাবে চাঁদা আদায়ের অভিযোগের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি এবার পুজোর…

ByByReshmi Debnath Oct 7, 2026
Scroll to Top