News Flash

  • Home
  • দেশ
  • প্রথম অধিবেশনে বিধানসভা চত্বর জুড়ে কড়া নিরাপত্তা
Image

প্রথম অধিবেশনে বিধানসভা চত্বর জুড়ে কড়া নিরাপত্তা

কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : সংসদের ঘটনার পর সোমবার বিধানসভার অধিবেশন। নেওয়া হয়েছে একাদিক কড়া পদক্ষেপ ।

যাঁরা বিধানসভার সদস্য রয়েছেন তাঁদের নিজেদের পরিচয়পত্র নিয়ে বিধানসভায় ঢুকতে হয়েছে। বিধায়কদের সঙ্গে যে ভিজিটার্সরা আসবেন তাঁদের জন্য পৃথক বন্দোবস্ত করা হয়। তাঁদের ছবি তোলা এবং পরিচয় যাচাই করার পর বিধানসভায় প্রবেশ করতে দেওয়া হয়।যাঁরা নিরাপত্তার দায়িত্বে আছেন তাঁদের শিফটিং ডিউটির মাধ্যমে মোতায়ন করা হয়।

বিধায়ক ও বিধানসভায় আগত অতিথিদের জন্য পৃথক দরজা দিয়ে ঢোকার ব্যবস্থা করা হয়। বিধায়কদের এ বার থেকে উত্তর গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করতে হচ্ছে। আর যেসব অতিথি তাঁদের সঙ্গে আসবেন তাঁরা বিধানসভার পশ্চিম গেট দিয়ে প্রবেশ করছেন।সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নির্দিষ্ট পরিচয়পত্র নিয়েই বিধানসভায় ঢুকতে হচ্ছে। স্ক্যানিং করা হচ্ছে পরিচয়পত্র। বিধানসভার নিরাপত্তার পাশাপাশি এদিন পুলিশও মোতায়েন আছে বিধানসভা চত্বরের বাইরে।

গত ১৩ ডিসেম্বর ২০২৩ সালে সংসদে হামলার ঘটনা ঘটেছিল। বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে বিধায়কদের পরিচয় পত্র অবশ্যই থাকতে হবে। ভিজিটারদের ক্ষেত্রেও আরও কড়াকড়ি করা হয়েছে নিয়ম। সে ক্ষেত্রে এবার থেকে ভিজিটরদের সময় কমিয়ে দু ঘণ্টা করা হয়েছে। কেউ দু’ঘণ্টার পরে বিধানসভা থেকে বেরোলে সেক্ষেত্রে পদক্ষেপ করবে পুলিশ।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top