News Flash

  • Home
  • দেশ
  • রেশন দুর্নীতি মামলায় সিবিআইকে দিয়ে তদন্ত করার আর্জি ইডি -র
Image

রেশন দুর্নীতি মামলায় সিবিআইকে দিয়ে তদন্ত করার আর্জি ইডি -র

কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): রেশন দুর্নীতি মামলায় সিবিআইকে দিয়ে তদন্ত করার ব্যাপারে সোমবার হাইকোর্টে আর্জি জানাল ইডি। এদিকে, ১৫ দিনের মধ্যে রাজ্যের হাতে থাকা ছয়টি মামলায় হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কোর্ট।

রেশন দুর্নীতি ইস্যুতে রাজ্যের আর কোনও থানায় মামলা দায়ের হয়েছে কিনা সেটা জানাতে হবে। পাশাপাশি, পুলিশি তদন্তের উপর স্থগিতাদেশ দেয় আদালত। আগামী ৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।

কলকাতা হাইকোর্ট এদিন নির্দেশ দিয়েছে, আগামী শুনানিতে ছটি মামলার কেস ডাইরি হাজির করতে হবে আদালতে। বিচারপতি জয় সেনগুপ্ত এদিন জানান, রেশন দুর্নীতি তদন্তে প্রয়োজনে নতুন করে তদন্ত হবে। যে তদন্ত গুলি এখনও চলছে সেগুলিতে হাইকোর্টের অনুমতি ছাড়া চার্জশিট দেওয়া যাবে না। উল্লেখ্য, কলকাতার দুটি এবং নদিয়ার ৪ এফআইআর ভিত্তিতে তদন্ত চালাচ্ছে ইডি।

এদিন আদালতে ইডি জানায়, রেশন দুর্নীতি কাণ্ডে মোট ২ হাজার কোটি টাকা দুবাই পাচার হয়েছে সীমান্ত দিয়ে। ইতিমধ্যে রাজ্যের শাসক দলের কয়েকজন প্রভাবশালীকে ইডি গ্রেফতার করেছে। বিচারপতি এদিন জানতে চান, কতগুলি তদন্ত বাকি আছে? মোট ৬ টা এফআইআর হয়েছে। ইডি জানায়, গত বছর ১১ ডিসেম্বর চিঠি লিখে পুলিশের কাছে কোন মামলার কী অবস্থা সেটা জানতে চাওয়া হয়। আমরা নতুন করে তদন্ত চাই সিবিআইকে দিয়ে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top