News Flash

  • Home
  • দিনের খবর
  • হিমাচল প্রদেশের কিন্নৌরে শতদ্রু নদীতে গাড়ি পড়ে মৃত্যু চালকের, খোঁজ নেই একজনের
Image

হিমাচল প্রদেশের কিন্নৌরে শতদ্রু নদীতে গাড়ি পড়ে মৃত্যু চালকের, খোঁজ নেই একজনের

কিন্নৌর, ৫ ফেব্রুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় শতদ্রু নদীতে গাড়ি পড়ে মৃত্যু হয়েছে ওই গাড়ির চালকের, সোমবার সকালে ওই গাড়ির চালকের দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং একজনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সোমবার জানিয়েছে, হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার শতদ্রু নদীতে রবিবার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, একজনকে উদ্ধারকারী দল উদ্ধার করেছে এবং একজনকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না।

লাহুল স্পিতি জেলার কাজা শহর থেকে একটি গাড়িতে করে ৩ জন কিন্নৌর জেলার উদ্দেশে রওনা দিয়েছিল। রাস্তায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি শতদ্রু নদীতে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। সোমবার সকালে গাড়ির চালকের দেহ উদ্ধার হয়। নিহত গাড়ির চালকের নাম-তেনজিন। নিখোঁজ একজনের খোঁজে তল্লাশি চলছে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top