News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে গণধর্ষণের মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড
Image

বাংলাদেশে গণধর্ষণের মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : গণধর্ষণের এক মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছিলেন। স্বামী-সন্তানদের বেঁধে রেখে তাঁর উপর নির্যাতন চালানো হয়েছিল।

নির্যাতিতার অভিযোগ ছিল, ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের প্রতীকে ভোট না দেওয়ার জেরে ওই হামলা ও ধর্ষণের ঘটনা ঘটে। সেসময় দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হয় এই ঘটনাটি। এই কাণ্ডের পরদিন (৩১ ডিসেম্বর) নির্যাতিতার স্বামী বাদী হয়ে চর জব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছিলেন। এই ঘটনায় অভিযুক্ত ছিল ১৬ জন। সোমবার তাদের সাজা ঘোষণা করল আদালত।

এদিন দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফিরদৌস এই রায় ঘোষণা করেন। দোষীদের মধ্যে ১০ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছর করে কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হল- রুহুল আমিন, হাসান আলী, সোহেল, স্বপন, ইব্রাহিম খলিল, আবুল হোসেন, সালাউদ্দিন, জসিম উদ্দিন, মুরাদ এবং জামাল। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে হানিফ, মহম্মদ চৌধুরী, বাদশা আলম, মোশারফ ও পলাতক আসামি মিন্টু। এদিন নোয়াখালী জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা দায়রা আদালতের জেলখানায় আনা হয়।

Releated Posts

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top