News Flash

  • Home
  • দিনের খবর
  • পণ্ডিত ভীমসেন যোশী এবং বিরজু মহারাজকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের
Image

পণ্ডিত ভীমসেন যোশী এবং বিরজু মহারাজকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের

ভোপাল, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : পণ্ডিত ভীমসেন যোশী এবং বিরজু মহারাজকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। রবিবার পন্ডিত বিরজু মহারাজ এবং পণ্ডিত ভীমসেন যোশীর জন্মবার্ষিকী। ইনি ভারতীয় নৃত্যশৈলী কত্থককে বিশ্ব মঞ্চে প্রদর্শন করে সম্মানিত করেছিলেন। পণ্ডিত ভীমসেন যোশী হলেন বিখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় গায়ক, মহান সঙ্গীত অনুশীলনকারী এবং ভারতরত্ন পুরস্কার বিজয়ী।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সামাজিক মাধ্যমে পণ্ডিত ভীমসেন যোশীকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি সুর সম্রাট ভীমসেন যোশীকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করে লিখেছেন, “ভারত রত্ন পুরস্কারে ভূষিত, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন মহান অনুশীলনকারী সুর সম্রাট পণ্ডিত ভীমসেন যোশী জির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।” আপনার সুরেলা সুর, যা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে খেয়াল, ঠুমরি এবং ভক্তিমূলক সঙ্গীতের সঙ্গে আরও সমৃদ্ধ করেছে, আমাদের স্মৃতিতে আপনি চিরকাল বেঁচে থাকবেন।

অন্য একটি পোস্টে মোহন যাদব নৃত্যশিল্পী বিরজু মহারাজকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, বিখ্যাত ধ্রুপদী নৃত্য শিল্পী বিরজু মহারাজ জি, পদ্মবিভূষণ, সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার, কালিদাস সম্মান পেয়েছেন। তিনি বিশ্বজুড়ে ভারতীয় নৃত্যের কত্থক শৈলীকে বিখ্যাত করে তুলেছিলেন। তাঁর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা।

Releated Posts

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026

দুর্গাপুজোর আগেই রাজ্য বিজেপিতে ফের সাংগঠনিক রদবদলের সম্ভাবনা

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গ বিজেপিতে ফের বড়সড় সাংগঠনিক রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। দলীয় সূত্রের খবর,…

ByByNews Desk Jul 30, 2026

হাবড়ায় সহকর্মীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া থানার এলাকায় এক মহিলা সহকর্মীকে ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top