News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আপডেট…অসমে ১১,৫৯৯ কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসে শনিবার গুয়াহাটি আসছেন প্রধানমন্ত্রী
Image

আপডেট…অসমে ১১,৫৯৯ কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসে শনিবার গুয়াহাটি আসছেন প্রধানমন্ত্রী

গুয়াহাটি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : অসমে ১১,৫৯৯ কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে আজ শনিবার গুয়াহাটি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ সন্ধ্যারাত ৬:১৫টায় গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী মোদী। রাতে কইনাধরায় রাজ্য অতিথিশালায় বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। কইনাধরায় রাজ্য অতিথিশালায় নেশযাপন করে আগামীকাল সকালে গুয়াহাটির খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয় ময়দানে আয়োজিত সমাবেশ মঞ্চ থেকে ভার্চুয়ালি মোট ১১,৫৯৯ কোটি টাকার বেশ কয়েকটি প্ৰকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে প্রায় দু লক্ষ জনতার সামনে ভাষণ দেবেন তিনি।

জানা গেছে, খানাপাড়ায় খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয় ময়দানে অনুষ্ঠেয় সমাবেশ মঞ্চ থেকে প্ৰধানমন্ত্ৰী মোদী ভার্চুয়ালি গুয়াহাটিতে ৪৯৮ কোটি টাকা ব্যয়সাপেক্ষে মা কামাখ্যা দিব্যলোক প্রকল্পের শিলান্যাস করবেন। প্রকল্পটি প্রধানমন্ত্রী ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ-ইস্ট রিজিওন স্কিমের টাকায় নির্মাণ হবে।

২। ৩,২৫০ কোটি টাকা বিনিয়োগে পরিকাঠামো উন্নয়ন প্ৰকল্প। এই প্ৰকল্প বাস্তবায়িত হলে, পূর্ব ভারতের মধ্যে এটা সব সুবিধাযুক্ত অত্যাধুনিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হবে।

৩। ৩৬৮ কোটি টাকা ব্যয়সাপেক্ষে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর সংযোগকারী রাস্তা প্রশস্তকরণ প্ৰকল্প।

৪। অসম মালা ২.০-এর অধীনে ৪৩টি রাস্তার আপগ্রেডেশন এবং ৩৮টি সেতু নির্মাণ প্ৰকল্প। এর মোট বাজেট ধাৰ্য করা হয়েছে ৩,৪৪৪ কোটি টাকা।।

৫। ৮৩১ কোটি টাকা ব্যয়সাপেক্ষে নেহরু স্টেডিয়ামকে ফিফা স্ট্যান্ডার্ড ফুটবল স্টেডিয়ামে আপগ্রেডকরণ।

৬। ক্রীড়া সুবিধা বৃদ্ধির লক্ষ্যে চন্দ্রপুর স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নে ৩০০ কোটি টাকার প্রকল্প।

৭। ৫৭৮ কোটি টাকা ব্যয়সাপেক্ষ করিমগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিলান্যাস।

৮. ২৯৭ কোটি টাকা বিনিয়োগে একটি ইউনিটি মল ডেভেলপমেন্ট প্ৰকল্প।

এছাড়া এদিন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন (১) বিশ্বনাথ চারিয়ালি থেকে গহপুর পর্যন্ত ১,৪৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ চারলেন সড়ক এবং (২) দোলাবাড়ি থেকে জামুগুড়ি পর্যন্ত ৫৯২ কোটি টাকায় নিৰ্মিত চার লেন সড়ক।

Releated Posts

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top