News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌২৩ মহিলা ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতায় গুজরাটে পরাজিত ত্রিপুরা
Image

অনূর্ধ্ব-‌২৩ মহিলা ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতায় গুজরাটে পরাজিত ত্রিপুরা

ত্রিপুরা-‌৭৮

গুজরাট-‌৮১/‌২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। অসহায় আত্মসমর্পন ত্রিপুরার। গুজরাটের বিরুদ্ধে। অনূর্ধ্ব-‌২৩ বালিকাদের একদিবসীয় ক্রিকেটে। পরাজিত হওয়ায় মূলপর্বে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেলো ত্রিপুরার। পশ্চিমবঙ্গের সল্ট লেইকের ২২ ইয়ার্ড মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৮ উইকেটে। ব্যাট এবং বল— দু বিভাগেই ব্যর্থ এদিন ত্রিপুরার ক্রিকেটাররা। শনিবার ত্রিপুরার গড়া মাত্র ৭৮ রানের জবাবে গুজরাট ১৭.‌২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ত্রিপুরা। ত্রিপুরার কোনও ব্যাটসম্যানই তেমন কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। রাজ্যদল ২৬.‌৪ ওভার ব্যাট করে ৭৮ রানে গুটিয়ে যায়। ত্রিপুরার পক্ষে দলনায়িকা পূজা পাল ১৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহাষ্যে ১৯, মমিতা দেব ২৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ (‌অপ:‌),অনামিকা দাস ২১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ এবং সেবিকা দাস ২৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। গুজরাটের পক্ষে জানভিবেন প্যাটেল ৩১ রানে ৫ টি এবং রাজভি প্যাটেল ১৫ রানে ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে গুজরাট ১৭.‌২ ওভারে ২ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ৩৩ রানে ২ উইকেটের পতনের পর জানভিবেন প্যাটেল এবং সঞ্চিতা এস ছাগলানি রুখে দাড়ান এবং দলকে জয় এনে দেন। জানভিবেন ৩৮ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ রানে এবং সঞ্চিতা ১৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রানে অপরাজিত থেকে যান।  ৫ ফেব্রুয়ারি ত্রিপুরার প্রতিপক্ষ শক্তিশালী মুম্বাই।  ‌

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top