News Flash

  • Home
  • প্রধান খবর
  • এমএলএ হস্টেলে তৃণমূল বিধায়কের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু
Image

এমএলএ হস্টেলে তৃণমূল বিধায়কের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু

কলকাতা, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তারক্ষীর রহস্যজনক মৃত্যু হয়েছে। কলকাতার কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের ২ নম্বর গেটের সামনে থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু নাকি অন্য কিছু, তা এখনও স্পষ্ট নয়। পার্ক স্ট্রিট থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

শনিবার সকালে হস্টেলের নিরাপত্তারক্ষীরা প্রথম দেহ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পার্ক স্ট্রিট থানার পুলিশ। আসেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকেরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক অনুমান, হস্টেলের চার তলা থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে ওই দেহরক্ষীর। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম জয়দেব ঘড়াই। আত্মহত্যা, না কি দেহরক্ষীর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সেটা তদন্ত করে দেখছে পুলিশ। শুধু তা-ই নয়, সকলের নজর এড়িয়ে জয়দেব কী ভাবে পড়ে গেলেন বা ঝাঁপ দিলেন, তা-ও পুলিশ খতিয়ে দেখছে।

Releated Posts

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top