News Flash

  • Home
  • দেশ
  • একটা সময় ছিল যখন দেশ কেলেঙ্কারির জন্য পরিচিত ছিল, এখন সফলতা দেশের পরিচয় : জে পি নাড্ডা
Image

একটা সময় ছিল যখন দেশ কেলেঙ্কারির জন্য পরিচিত ছিল, এখন সফলতা দেশের পরিচয় : জে পি নাড্ডা

কাংরা, ৩ ফেব্রুয়ারি (হি.স.): একটা সময় ছিল যখন দেশ কেলেঙ্কারির জন্য পরিচিত ছিল, আর এখন সফলতা দেশের পরিচয়। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার হিমাচল প্রদেশের কাংরা জেলায় অভিনন্দন সমারোহে বক্তব্য রাখেন নাড্ডা। সেখানে তিনি বলেছেন, “এখন আমাদের দেশ নিজেকে পরিবর্তিত পরিস্থিতিতে দেখছে। একটা সময় ছিল, যখন আমাদের দেশ সম্পর্কে একটা ধারণা ছিল- এটি দুর্নীতিগ্রস্ত দেশ, এটি পিছিয়ে পড়া দেশ, যে নিজের পায়ে দাঁড়াতে পারে না, যে আত্মসম্মান নিয়ে আপস করে বাঁচে। কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদীজি দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের পরিস্থিতি পাল্টে গেছে এবং এখন আমরা বলতে পারি যে ভারত একটি গৌরবান্বিত দেশ হিসেবে উঠে দাঁড়িয়েছে।”

জে পি নাড্ডা আরও বলেছেন, “মাত্র দু”দিন আগেই পেশ হয়েছে দেশের বাজেট। এই অন্তর্বর্তী বাজেটে, মোদী সরকার আয়ুষ্মান প্রকল্পের অধীনে দেশের আশা বোন এবং অঙ্গনওয়াড়ি বোনদের ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা করেছে। আমি এখানে আশা বোন এবং অঙ্গনওয়াড়ি বোনদের অভিনন্দন জানাতে চাই৷” নাড্ডার কথায়, “একইসঙ্গে আমি স্বনির্ভর গোষ্ঠীর বোনদেরও অভিনন্দন জানাতে চাই। বাজেটে ৩ কোটি স্বনির্ভর গোষ্ঠীর বোনকে লাখপতি দিদি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি নারীর ক্ষমতায়নের আরেকটি পদক্ষেপ।”

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top