News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাসের পর মাস রেগার শ্রমিকরা ন্যায্য টাকা পাচ্ছেন না, অভিযোগ রেগার শ্রমিকদের
Image

মাসের পর মাস রেগার শ্রমিকরা ন্যায্য টাকা পাচ্ছেন না, অভিযোগ রেগার শ্রমিকদের

আগরতলা, ৩ ফেব্রুয়ারি: কাজ করে মাসের পর মাস কেটে গেলেও শ্রমিকরা মজুরের ন্যায্য টাকা পাচ্ছেন না। তাতে মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়ছে রেগা শ্রমিকরা। 

ত্রিপুরা সুশাসিত জেলা পরিষদ এলাকায় এই সংকট চরম থেকে চরমতর আকার ধারণ করে চলেছে। রেগার মজুরি দাবিতে শনিবার দিনভর হেজামারা ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজ বন্ধ করে রাখলো শ্রমিকরা। এই দিন সকাল থেকেই এডিসি ভিলেজ গুলোর সামনে দাঁড়িয়ে কর্মীদের ভেতরে আসতে বাধা দেয় রেগার মজুরির দাবিদারেরা। ফলে দিনভর এডিসি ভিলেজে সরকারি পরিষেবা মুখ থুবরে পরে।

হেজামারা আরডি ব্লক এলাকার অন্তর্গত ২১ টি এডিসি ভিলেজে রেগার কাজ করে প্রায় দুই মাস অতিবাহিত হলেও শ্রমিকদের এখনো মজুরী প্রদান করা হয়নি বলে অভিযোগ। অতিসত্বর রেগার কাজের মজুরি পাওয়ার দাবিতে কাজকর্ম বন্ধ করে দেয় শ্রমিকরা। যদিও এই প্রতিবাদ আন্দোলন কর্মসূচিতে তিপ্রামথা দলের নেতা ও কর্মী দেরকেই সামনের সারিতে দেখা গেছে। 

আন্দোলন কারিদের যাবি তাদের অতিসত্বর কাজের মজুরি প্রদান করতে হবে। তা না হলে আগামী দিনে হেজামারা ব্লকে তালা ঝুলানোর পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করার হুমকি দিল আন্দোলন কারীরা।

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026

যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, আত্মহত্যার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: রাজধানীর যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Jul 30, 2026

স্টকিং বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: নারীদের নিরাপত্তা ও সচেতনতা আরও জোরদার করতে জাতীয় মহিলা কমিশন দেশের সব রাজ্য…

ByByReshmi Debnath Jul 30, 2026

কৃষকরাই অন্নদাতা, তাঁদের উন্নয়নেই দেশের অগ্রগতি: কৃষিমন্ত্রী

আগরতলা, ৩০ জুলাই: কৃষকরা যদি কৃষিপণ্য উৎপাদন বন্ধ করে দেন, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষি ব্যবস্থা ভেঙে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top