News Flash

  • Home
  • দেশ
  • হরিদেবপুরের রাস্তা থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার, ধৃত ৩
Image

হরিদেবপুরের রাস্তা থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার, ধৃত ৩

কলকাতা, ৩ ফেব্রুয়ারি (হি.স.): পুলিশ সেজে কলকাতার রাস্তা থেকে যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। হরিদেবপুরে কবরডাঙা ক্রসিংয়ের এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কিনারা করল পুলিশ। অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হয় ৩ অপহরণকারীও। অপহরণে ব্যবহৃত গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

কলকাতার রাস্তা থেকে রাত সাড়ে ১০টার সময় ওই যুবককে অপহরণ করে দুষ্কৃতীরা। একটি পানশালার সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুক দেখিয়ে গায়ের জোরে ওই যুবককে তুলে নিয়ে যাওয়া হয় গাড়িতে। সাদা রঙের সেই স্কর্পিও গাড়িতে পুলিশ লেখা বোর্ডও লাগানো ছিল!

অপহৃতের নাম নীতিন শাহ। ২২ বছরের এই যুবক কলকাতার আজাদগড়ের বাসিন্দা।পেশায় ব্যবসায়ী। শুক্রবার দুই সঙ্গীর সঙ্গে হরিদেবপুরের কবরডাঙা ক্রসিংয়ের কাছে হার্ডরক বারের সামনে দাঁড়িয়েছিলেন নীতীন। সেখান থেকেই তাঁকে বলপূর্বক গাড়িতে তোলে দুষ্কৃতীরা।

পুলিশ সূত্রে খবর, রাত ১০টা ৩৭ মিনিটে তারা ঘটনাটির খবর পায়। তার পরেই হরিদেবপুর থানার ওসির নেতৃত্বে তিনটি পুলিশের দল বিশেষ অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে গাড়িটিকে পাকড়াও করে। উদ্ধার করে অপহৃত যুবককেও।

হরিদেবপুরের কবরডাঙা ক্রসিংয়ে হার্ডরক বারের সামনের এই ঘটনাটি গোটাটাই রেকর্ড হয় সিসি ক্যামেরায়। তাতে দেখা গিয়েছে, নীতীনকে বাঁচানোর চেষ্টা করছেন তাঁর বন্ধুরা। কিন্তু সম্ভবত বন্দুকের ভয় দেখিয়েই তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, নীতীনের কাছ থেকে ২০ লক্ষ টাকাও চেয়েছিল দুষ্কৃতীরা।

পুলিশ এই ঘটনার খবর পেয়েই হরিদেবপুরের থানা এলাকায় তিনটি আলাদা আলাদা দল তৈরি করে। তারাই তল্লাশি চালিয়ে পাকড়াও করে গাড়িটিকে। ধৃত দুষ্কৃতীদের নাম বিপ্লব পাত্র ওরফে ভিক্টর (৩৩), অশোক মাজি (৪৬) এবং অরুনাংশু দাস (৪২)। এঁদের মধ্যে দু’জন এমজি রোডের বাসিন্দা। বিপ্লব থাকেন ঘরুইপাড়ায়।

Releated Posts

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top