News Flash

  • Home
  • দেশ
  • লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়ার ঘোষণাকে স্বাগত অনুরাগ ঠাকুরের
Image

লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়ার ঘোষণাকে স্বাগত অনুরাগ ঠাকুরের

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি(হি.স.) : কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি শনিবার বলেন, আডবাণীজি কয়েক দশক ধরে দেশের সেবা করেছেন, ভারতরত্ন দিয়ে তাঁকে সম্মানিত করার জন্য শুভকামনা।

অনুরাগ ঠাকুর এক্স পোস্টে লিখেছেন, একজন কট্টর রাজনীতিবিদ, তিনি ভারতের উন্নয়নের পথে নিজের অবদান রেখেছেন। রাজনীতি ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরম্পরা বজায় রেখেছেন। জনসেবার প্রতি তাঁর অটল নিবেদন, তৃণমূল স্তর থেকে শুরু করে উপ-প্রধানমন্ত্রী হিসাবে কাজ করেছেন আডবাণীজি। এছাড়াও তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রক সহ কেন্দ্রীয় মন্ত্রিসভায় উল্লেখযোগ্য পদে অধিষ্ঠিত হয়ে দায়িত্ব সামলেছেন। তিনি মত প্রকাশের স্বাধীনতার সমর্থন করেছেন এবং দেশ গঠনে সংবাদমাধ্যমের ভূমিকাতেও তিনি অবদান রেখেছেন।

Releated Posts

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top