News Flash

  • Home
  • খেলা
  • যথার্থর দুরন্ত শতক : জি বি-‌র বিরুদ্ধে বড় স্কোর অনুরাগীর
Image

যথার্থর দুরন্ত শতক : জি বি-‌র বিরুদ্ধে বড় স্কোর অনুরাগীর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। বড় স্কোর গড়লো ক্রিকেট অনুরাগী। ব্যাটসম্যান-‌রা নিজেদের দায়িত্ব পালন করলো যথাযথ ভালো। এখন দলকে সাফল্য এনে দিতে মূখ্য ভূমিকা নিতে হবে বোলারদের। রবিবার শেষ দিনে বোলাররা জ্বলে উঠলেই সাফল্য পাবে ক্রিকেট অনুরাগী। সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটের সুপার ফোরে। কাঠিয়া বাবা স্কুলের নবম শ্রেণীর ছাত্র যথার্থ সিনহার দুরন্ত শতরানে বড় স্কোর গড়তে সক্ষম হয়েছে ক্রিকেট অনুরাগী। নরসিংগড় পঞ্চাযেত মাঠে শনিবার সকালে টসে জয়লাভ করে ক্রিকেট অনুরাগী প্রথমে ব্যাট নেয়। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে অনুরাগীকে বড় স্কোর গড়াতে যথার্থের পাশাপাশি বড় ভূমিকা নেয় জলনায়ক সৃজন দেব এবং শাহিন জামান চৌধুরি। ওই ত্রয়ীর হাত ধরেই অনুরাগী ৮৬.‌৫ ওভারে ৩২৪ রান করে। লিয়েনে খেলতে আসা যথার্থ ১৯৪ বল খেলে ২৪ টি বাউন্ডারির সাহায্যে ১৩৯ রান করে। ওই প্রতিভাবান ব্যাটসম্যানটির ইনিংসে ছিলো দর্শনীয় কিছু শট। এছাড়া দলের পক্ষে সৃজন ১০৪ বল খেলে ১৩ টি বাউন্ডারির সাহায্যে ৭৬ এবং শাহিন ৮৭ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করে। ওই ত্রয়ীই কার্যত জি বি প্লে সেন্টারের বোলারদের শাসন করে। জি বি-‌র পক্ষে ছুটন মিঁয়া ৭৯ রানে ৩ টি এবং সৌম্রাংশু পাল ৬৩ রানে ২ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে ১ ওভার ব্যাট করে কোন্ উইকেট না হারিয়ে জি বি ২ রান করে। রবিবার বোলারদের দিকে তাকিয়ে থাকবেন অনুরাগীর টিম ম্যানেজমেন্ট।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top