নিজস্ব প্রতিনিধি, সিপাহীজলা, ২ ফেব্রুয়ারি : বিজেপির গোলাঘাটি মণ্ডল কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন রামকৃষ্ণ সাহা। তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে তিনি দলের প্রদেশ সভাপতির নিকট তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
চিঠিতে তিনি জানিয়েছেন গত ২৮ জানুয়ারি তাঁকে নিয়ে এক অপপ্রচার চালানো হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি এই ঘটনায় দলের শীর্ষ নেতৃত্বদের নিকট সঠিক বিচারের দাবী জানিয়েছেন।
যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য দলের কাছে দাবী জানিয়েছেন তিনি।



















