News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার আবহাওয়ায় নাটকীয় পরিবর্তন, উধাও হচ্ছে শীত, হাল্কা ও মাঝারি বৃষ্টিপাতে ছন্দপতন
Image

ত্রিপুরার আবহাওয়ায় নাটকীয় পরিবর্তন, উধাও হচ্ছে শীত, হাল্কা ও মাঝারি বৃষ্টিপাতে ছন্দপতন

আগরতলা, ২ ফেব্রুয়ারি: ত্রিপুরার আবহাওয়ায় নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে। মাঘ মাস শেষ না হতেই উধাও শীতের আমেজ। জানুয়ারি মাসের শেষের দিক দিয়ে রাজ্যের আবহাওয়ার আমূল পরিবর্তন হয়েছে। গত দুই দিন যাবৎ ত্রিপুরার অধিকাংশ জায়গায় হাল্কা ও মাঝারি বৃষ্টিপাতে শীতের আমেজে ভাটা পড়েছে।

প্রসঙ্গত, আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুর গড়াতেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

মৌসম বিভাগ জানিয়েছে, গতকাল থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত আগরতলায় ০.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসম বিভাগ সাথে আরও জানিয়েছে, গত  ২৪ ঘন্টায় পশ্চিম, সিপাহীজলা, ধলাই, গোমতী ও দক্ষিন ত্রিপুরা জেলায় হাল্কা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। কৈলাসহরে সর্বোচ্চ তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম তাপমাত্রা ১৫.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৌসম বিভাগ আরও জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় ত্রিপুরার অধিকাংশ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top