মেদচল মালকাজগিরি (তেলেঙ্গানা), ২ ফেব্রুয়ারি (হি.স.) : গাঁজা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২ জন পুলিশ কন্সটেবলকে গ্রেফতার করেছে পুলিশ। সাইবেরাবাত পুলিশ শুক্রবার ২ জন পুলিশ কন্সটেবলকে গাঁজা চোরাচালানে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছে।
সাইবেরাবাতের বাচুপলি পুলিশ স্টেশনের এসপি জে উপেন্দর রাও জানিয়েছেন, গাঁজা চোরাচালান করার সময় আমরা ২জন অন্ধ্রপ্রদেশের কন্সটেবলকে গ্রেফতার করেছি। সেইসঙ্গে ২২কেজি গাঁজাও উদ্ধার করা হয়েছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এর আগে হায়দরাবাদ থেকে পুলিশ ৩জন আন্তঃরাষ্ট্রীয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল। সেইসঙ্গে ১৫ গ্রাম গাঁজাও উদ্ধার করেছিল।



















