News Flash

  • Home
  • দেশ
  • নিজাম প্যালেসে বাথরুমে উদ্ধার নিরাপত্তারক্ষীর দেহ
Image

নিজাম প্যালেসে বাথরুমে উদ্ধার নিরাপত্তারক্ষীর দেহ

কলকাতা, ১ ফেব্রুয়ারি (হি.স.): নিজাম প্যালেসে এক নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বাথরুম থেকে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে সহকর্মীরা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

জানা গিয়েছে, মৃতের নাম মীর আজহার আলি। আদতে মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন তিনি। কলকাতার আর্মড পুলিশের রক্ষী ছিলেন তিনি। নিজাম প্যালেসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

সূত্রের খবর, এদিন সকালে ১৯ তলায় বাথরুমে গিয়েছিলেন মীর আজহার। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও ফেরেননি তিনি। দীর্ঘক্ষণ পেরলে সন্দেহ হয় সহকর্মীদের। এর পর উচ্চপদস্থ আধিকারিকদের খবর দেওয়া হয়।

এরপর দরজা ভাঙতেই অচৈতন্য অবস্থায় উদ্ধার হন ওই নিরাপত্তারক্ষী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মীর আজহার আলির। ইতিমধ্যেই পুলিশের তরফে মৃতের পরিবারে খবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

কপিল সাঙওয়ান গ্যাংয়ের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-গ্যাংস্টার স্কোয়াড (এজিএস) কপিল সাঙওয়ান ওরফে নান্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top