News Flash

Image

মিজোরামে উদ্ধার ৬৮.৪০ লক্ষ টাকার ৪৯টি বিদেশি পাখি ও প্রাণী, গ্রেফতার তিন

আইজল, ১ ফেব্রুয়ারি (হি.স.) : মিজোরামের চাম্পাই জেলায় বিরল প্রজাতির ৪৯টি বিদেশি পাখি ও প্রাণী উদ্ধার করেছে রাজ্য পুলিশ, বন দফতর এবং আসাম রাইফেলস। বনজ সম্পদ পাচারের অভিযোগে তুইপাং সিহা জেলার বাসিন্দা ভাচোনিয়া, আইজলের ভ্যানলালথলানা এবং জেমাবাওক নামের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আইজলে রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, চাম্পাই বন বিভাগের সঙ্গে ভারত-মায়ানমার সীমান্তবৰ্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে পাচারকৃত ৪৯টি বিদেশি প্রাণী এবং পাখি উদ্ধার করা হয়েছে। লোহার খাঁচা এবং প্লাস্টিকের ঝুড়িতে করে বিদেশি পশু ও পাখি লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধারকৃত বিদেশি প্রাণী এবং পাখিগুলির আন্তর্জাতিক বাজারমূল্য কমপক্ষে ৬৮.৪০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশের সূত্রটি।

উদ্ধারকৃত প্রাণীগুলির মধ্যে রয়েছে সলোমন ককাটু ১০টি, পোস্কের প্যারট দুটি, কচ্ছপ নয়টি, সাপ ১০টি, টিকটিকি ১৬টি এবং মারমোসেট বানর দুটি। এগুলি ভারত-মায়ানমার সীমান্ত থেকে আইজলের দিকে নিয়ে আসা হচ্ছিল।
সূত্রটি জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস এবং বন বিভাগের কর্মীদের নিয়ে যৌথ অভিযান চালিয়েছিল পুলিশ। ধৃত অভিযুক্তদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চাম্পাই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top