News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা দুই সন্তানের পিতার
Image

নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা দুই সন্তানের পিতার

কুমারঘাট, ৩০ জানুয়ারি: দুই সন্তানের পিতার আত্মহত্যার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘর অতি ঘটেছে ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন কৃষ্ণনগর এলাকায়। মৃত ব্যাক্তির নাম সুমিত দে। 

 জানা যায় সোমবার রাত্রিবেলা কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের চর এলাকায় বসবাসকারী সুমিত দে  বাড়ি ফিরেন। 

তখন বাড়িতে ছিলেন তার পিতা অশিত দে, স্ত্রী এবং দুই সন্তান। জানা যায় , তিনি মূলত দর্জির কাজও করতেন। এছাড়াও যে সময় যে কাজ পেতেন সেটাই করতেন। 

তবে প্রায়দিনই মদমত্ত অবস্থায় তিনি বাড়িতে ফিরে অশান্তির সৃষ্টি করতেন বলে অভিযোগ তার স্ত্রী। সোমবার রাতেও স্ত্রীর সঙ্গে ঝামেলা করে তাকে ঘর থেকে বের করে দিয়ে একাই ঘরে ঘুমিয়ে পড়েন সুমিত। তার স্ত্রী অন্য ঘরে চলে যায় ঘুমাতে।

তবে ভোর হতেই সুমিতের কোনো সাড়া শব্দ না পাওয়ায় ঘরের দরজা খুলে দেখতে পায় তার স্ত্রী  যে শাড়ি দিয়ে 

 মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে। সাথে সাথে এলাকাবাসীদের সহযোগিতায় ফটিকরায় প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালের কর্মরত ডাক্তার সুমিতকে মৃত বলে ঘোষণা করেছে। ময়না তদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। 

Releated Posts

দীর্ঘদিন ধরে বেহাল গুলিরাইবাড়ি গ্রামের রাস্তা, সংস্কারের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী

আগরতলা, ২৯ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে জম্পুইজলা ব্লকের গুলিরাইবাড়ি ভিলেজ এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রায়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ত্রিপুরায় গাঁজা পাচারে বিহারের বাসিন্দার ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য হিসেবে গাঁজা পাচারের মামলায় বিহারের এক বাসিন্দাকে ১০ বছরের সশ্রম…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

আর্থিক সাক্ষরতা কর্মসূচির মূল্যায়নে ট্রান্সরুরাল কনসাল্টিং-এর সঙ্গে টিআরএলএম-এর চুক্তি

আগরতলা, ২৯ জুলাই: গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত আর্থিক সাক্ষরতা কর্মসূচির প্রভাব মূল্যায়নের জন্য ত্রিপুরা রুরাল লাইভলিহুড…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

শ্রীমন্তপুর সীমান্তে পুলিশের অভিযানে ৩০.৮ কেজি গাঁজা ও ৫০ বোতল কফ সিরাপ উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬.৬০ লক্ষ টাকা

আগরতলা, ২৯ জুলাই: সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মোবাইল…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top