News Flash

Image

রেগার মজুরির দাবিতে পথ অবরোধ শ্রমিকদের

আগরতলা, ২৯ ডিসেম্বর:  দীর্ঘ কয়েক মাস যাবৎ রেগার মজুরি পাচ্ছেন না শ্রমিকরা। তাই আজ বাধ্য হয়ে সকালে আমবাসা – গন্ডাছড়া সড়ক অবরোধ করেন শ্রমিকরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

জনৈক রেগা শ্রমিকের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে উত্তর গন্ডাছড়ার শ্রমিকরা রেগার কাজের মজুরি পাচ্ছেন না। এ বিষয়ে একাধিকবার পঞ্চায়েতের জানানো হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহন করছে না। তাই বাধ্য হয়ে আজ সকালে পথ অবরোধে বসেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রসাশনের উচ্চ পদস্থ আধিকারিকরা।তাঁরা অবরোধকারীর সাথে কর্থাবাতা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে।ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা ।

তবে, অবরোধকারিরা প্রতিশ্রুতি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুশিয়ারি দিয়েছেন। 

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top