News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাট্টা প্রাপকদের অতিসত্বর সীমানা নিধার্রণ সহ বন্য হাতির তাণ্ডব থেকে রক্ষার দাবিতে জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের
Image

পাট্টা প্রাপকদের অতিসত্বর সীমানা নিধার্রণ সহ বন্য হাতির তাণ্ডব থেকে রক্ষার দাবিতে জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের

আগরতলা, ২৯ জানুয়ারি: পাট্টা প্রাপকদের অতিসত্বর সীমানা নিধার্রণ সহ বন্য হাতির তাণ্ডব থেকে রক্ষার দাবিতে মুঙ্গিয়াকামী বাজারে এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।

জনৈক অবরোধকারীর অভিযোগ, পাট্টা প্রাপকদের অতিসত্বর সীমানা নিধার্রণ করা হোক।তাছাড়া, মুঙ্গিয়াকামী এলাকায় বন্য হাতির তাণ্ডব অতিষ্ঠ এলাকাবাসী। দিন দিন ওই এলাকায় বন্য হাতির উপদ্রব বৃদ্ধি পেয়েই যাচ্ছে। প্রতিদিন বন্য হাতির তান্ডব সহ্য করতে হচ্ছেন গ্রামবাসীদের।বন্য হাতি গ্রামে প্রবেশ করে ঘর বাড়ি ভেঙে দিয়েছে। তাই তাঁরা বাধ্য আজ মুঙ্গিয়াকামী বাজারে এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রসাশনের উচ্চ পদস্থ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীর সাথে কর্থাবাতা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে।ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা ।

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top