News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে রাজ্যপাল, এই অনুষ্ঠান শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের জন্যও সমান গুরুত্বপূর্ণ
Image

পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে রাজ্যপাল, এই অনুষ্ঠান শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের জন্যও সমান গুরুত্বপূর্ণ

আগরতলা, ২৯ জানুয়ারি : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ সকালে চড়িলামের ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী চড়িলাম হায়ার সেকেন্ডারি স্কুলে উপস্থিত থেকে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশে পাঠরত ছাত্রছাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতবিনিময়ের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি দেখেন। অনুষ্ঠানে রাজ্যপাল শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, তারা যেন সব ছাত্রছাত্রীদেরই যত্ন নেন। পড়াশুনার পাশাপাশি তারা যেন ছাত্রছাত্রীদের মূল্যবোধের শিক্ষা দেন এবং সমাজের ভালো মানুষ হওয়ার জন্যও অনুপ্রাণিত করেন।

পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের পর রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানান, ছাত্রছাত্রীদের ভয়, মানসিক চাপ কমিয়ে আস্থা তৈরি করতে এবং পরীক্ষার জন্য প্রস্তুতিতে গত ৭ বছর ধরে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান করছেন। এই অনুষ্ঠান শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের জন্যও সমান গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা শুভাশিস বন্দ্যোপাধ্যায়, সিপাহীজলা জেলার জেলাশাসক নাগেশ কুমার বি, সমগ্র শিক্ষার অধিকর্তা সজল দেব, ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী চড়িলাম এইচ এস স্কুলের প্রিন্সিপাল মণিময় ভৌমিক, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

নিয়োগ বিতর্কে এডিসি প্রশাসনে অস্বস্তি, ১৫ নিয়োগপ্রাপকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৩ আগস্ট: কথিত নিয়মবহির্ভূত নিয়োগের অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বড় ধাক্কা খেল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা…

ByByReshmi Debnath Aug 13, 2026

পাগল হয়ে গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকারের একটি মন্তব্যকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনীতিতে শুরু হয়েছে তীব্র…

ByByReshmi Debnath Aug 13, 2026

শান্তি ও সুস্থ পরিবেশের কারণে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: উন্নয়নের সুফল যাতে সমাজের শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছায়, সেটিই সরকারের মূল লক্ষ্য।…

ByByReshmi Debnath Aug 13, 2026

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি, প্রতিদ্বন্দ্বী জামায়েত জোট প্রার্থী অলি আহমেদ

ঢাকা, ১৩ আগস্ট: বাংলাদেশে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া…

ByBySandeep Biswas Aug 13, 2026
Scroll to Top