News Flash

Image

মদনমোহন মন্দিরে পুজো দিলেন অরূপ বিশ্বাস

কোচবিহার, ২৯ জানুয়ারি (হি.স.) : কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস । সোমবার সকালে মদনমোহন মন্দিরে পুজো দিতে যান অরূপ। মন্ত্রীর সঙ্গে মন্দিরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

রবিবার উত্তরবঙ্গ সফরে কোচবিহারে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে কোচবিহারে রাসমেলার মাঠে সরকারি সভা থেকে বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গেই কোচবিহারে এসেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আর সোমবার সকালে মদনমোহন মন্দিরে পুজো দিলেন তিনি । এদিন পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে অরূপ বিশ্বাস বলেন, “মদনমোহন মন্দিরে পুজো দেওয়া অত্যন্ত সৌভাগ্যের। যখনই কোচবিহারে আসি এই মন্দিরে পুজো দিই। পুজো দিয়ে বাংলার জনগণের কুশল প্রার্থনা করেছি। সবাই যাতে ভালো থাকে, বাংলা যাতে সারা ভারতে শ্রেষ্ঠ স্থান অধিকার করতে পারে, এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শ্রমজীবী মানুষের জন্য যে উন্নয়নমূলক কাজ করে চলেছেন, সেই কাজের সফলতা কামনা করেছি।”

Releated Posts

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top