News Flash

  • Home
  • দেশ
  • ভারতের প্রাণবন্ত গণতন্ত্রকে শক্তিশালী করেছে সুপ্রিম কোর্ট : প্রধানমন্ত্রী
Image

ভারতের প্রাণবন্ত গণতন্ত্রকে শক্তিশালী করেছে সুপ্রিম কোর্ট : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): ভারতের প্রাণবন্ত গণতন্ত্রকে শক্তিশালী করেছে সুপ্রিম কোর্ট। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারতের বর্তমান আর্থিক নীতি আগামী দিনের উজ্জ্বল ভারতের ভিত তৈরি করবে। এখন ভারতে যে আইন প্রণয়ন করা হচ্ছে তা আগামী দিনের উজ্জ্বল ভারতকে আরও শক্তিশালী করবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সুপ্রিম কোর্টের হীরক জয়ন্তী উদযাপনে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রমুখ।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “এখন সমগ্র বিশ্বের চোখ ভারতের দিকে এবং ভারতের প্রতি বিশ্ববাসীর আস্থা বাড়ছে। এখন ভারতের জন্য প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করা গুরুত্বপূর্ণ…ভারতীয় নাগরিকরা সহজে ন্যায়বিচার পাওয়ার অধিকারী। আর এ জন্য প্রধান মাধ্যম হিসেবে কাজ করে সুপ্রিম কোর্ট। সমগ্র বিচার ব্যবস্থা নির্ভর করে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশনার উপর।” প্রধানমন্ত্রী বলেছেন, “ই-কোর্ট মিশনের তৃতীয় ধাপের জন্য দ্বিতীয় পর্যায়ের চেয়ে চারগুণ বেশি অর্থ মঞ্জুর করা হয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ঔপনিবেশিক ফৌজদারি আইন বাতিল করে, সরকার ”ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা”, ভারতীয় ন্যায় সংহিতা এবং ”ভারতীয় সাক্ষ্য অধিকার” ব্যবস্থা চালু করেছে। এই পরিবর্তনগুলির কারণে, আমাদের আইনী পুলিশি ও তদন্ত ব্যবস্থা একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে…আমি সুপ্রিম কোর্টকেও একই ধরনের সক্ষমতা বৃদ্ধির অনুশীলনের জন্য এগিয়ে আসার অনুরোধ করছি…সরকার ক্রমাগত কাজ করছে এবং বিশ্বস্ত বিচার ব্যবস্থা গঠনের জন্য অনেক সিদ্ধান্ত নিচ্ছে ।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top