News Flash

  • Home
  • দেশ
  • জলপাইগুড়িতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু কিশোরীর
Image

জলপাইগুড়িতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু কিশোরীর

জলপাইগুড়ি, ২৮ জানুয়ারি (হি. স.) : দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন তিনজন। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির জাতীয় সড়ক-১৭-এর খুনিয়া মোড় সংলগ্ন এলাকায়। মৃতের নাম নেহা সিং। আহতদের নাম বিনয় মাহাতো (২৭), রাজেন রাই (৪০), সঞ্জোগ শেরপা (২৯)। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

পুলিশ সূত্রে খবর, একটি ভুটানি গাড়ি চালসা থেকে আসছিল। খুনিয়া মোড়ে অপরদিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে সংঘর্ষ হয়। এরপর চালসার দিক থেকে আসা একটি স্কুটারের সঙ্গে সংঘর্ষ হয়। রাজেন রাই এবং সঞ্জোগ শেরপা স্কুটিতে আরোহী ছিলেন, যারা গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় লোকজন সবাইকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর, আঘাত গুরুতর হওয়ায় নেহা সিংকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়, কিন্তু পথেই তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top