News Flash

Image

গোসাঁইগাঁওয়ে গ্রেফতার দুই কেএলও সদস্য, উদ্ধার হাতে তৈরি বোমা

গোসাঁইগাঁও (অসম), ২৭ জানুয়ারি (হি.স.) : কোকরাঝাড় জেলার অন্তর্গত গোসাঁইগাঁওয়ে নিষিদ্ধ সংগঠন ‘কমতাপুর লিবারেশন অর্গানাইজেশন’ (কেএলও)-এর দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ কিলোগ্ৰাম ওজনের একটি হাতে তৈরি বোমা।

জানা গেছে, বিশেষ তথ্যের ভিত্তিতে আজ শনিবার গোসাইগাঁও মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে এক দল সাপকাটা থানাধীন কোকসাগুড়ি পাৰ্ট-২ গ্রামে অভিযান চালিয়ে রবীন্দ্র বর্মণ এবং প্রসেনজিৎ বর্মণ নামের দুই কেএলও সদস্যকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ দুজনের হেফাজতে মজুত প্রায় পাঁচ কেজি ওজনের একটি হাতে তৈরি বোমা উদ্ধার করেছে। বোমাটি উদ্ধার করে পুলিশ নিরাপদ স্থানে রেখেছে।

গ্রেফতারকৃত দুজনকে জঙ্গিপনা কার্যকলাপের সঙ্গে আরও যোগসূত্র খুঁজে বের করতে পুলিশের আধিকারিকরা জেরা শুরু করেছেন বলে জানা গেছে।

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top