News Flash

Image

রাতের আঁধারে দুঃসাহসিক চুরি

আগরতলা, ২৭ জানুয়ারি: আবারো দুঃসাহসিক চুরিকান্ড সংঘটিত হলো কদমতলা থানাধীন কদমতলা বাজার এলাকায়। কদমতলা বাজারের স্থায়ী ব্যবসায়ী বহু পুরনো পাইকারি ও খুচরো হার্ডওয়ার দোকানের মালিক অলক দে (অশোক) পিতা নির্মল দে এর দোকানে গভীর রাতে চুরের  দল হানা দিয়ে দোকানের ভিতরে থাকা জলের দামি  মোটর, ফ্যান, ইস্তারি সহ অনান্য দামি দামি সামগ্রী সহ কেস বাস্কে থাকা নগদ অর্থ চুরি করে নিয়ে যায় চুরের দল। 

আজ সকাল সাড়ে নয়টা নাগাদ দোকানের কর্মচারী আশীষ আচার্যী দোকান খুলতে এসে দেখতে পান দোকানের মূল ফটকের সাটারের ভিতরের লক এবং বাইরের তালা ভেঙ্গে চোরের দল প্রবেশ করে চুরি কাণ্ড সংঘটিত করেছে । 

পরবর্তীতে এই দৃশ্য প্রত্যক্ষ করে দোকানের কর্মচারী সাথে সাথে দোকানের মালিক অলক দে  কে জানানে উনি রাজ্যের বাইরে থাকায় ছুটে আসেন উনার বড় ভাই নেহারেন্দু দে  উনি এসে এই দৃশ্য প্রত্যক্ষ করে বুঝতে পারেন যে দোকানে চুরি কাণ্ড সংঘটিত হয়েছে খবর দেওয়া হয় কদমতলা থানায় ছুটে আসে কদমতলা থানার পুলিশ। 

পরবর্তীতে নিয়ে আসা হয় ঘটনাস্থলে বিএসএফের ডগ স্কোয়াট। দোকান মালিক অলক দে জানিয়েছেন যে সকল জিনিস উনার দোকান থেকে চুরি হয়েছে নগদ অর্থ সহ তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকার মতো হতে পারে। উনি আরো দাবি জানিয়েছেন কদমতলা থানার পুলিশ যাতে সুষ্ঠু তদন্ত করে এই চুরি কান্ডের সাথে কে বা কারা যুক্ত রয়েছে তাদের আটক করে উপযুক্ত শাস্তি  প্রদান করে পাশাপাশি উনার দোকান থেকে চুরি হয়ে যাওয়া সামগ্রী যাতে উদ্ধার করে পুলিশ তার কাছে ফিরিয়ে দেয়।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top