News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্জাবের হোশিয়ারপুরে ট্রাক-গাড়ির সংঘর্ষে মৃত চার
Image

পঞ্জাবের হোশিয়ারপুরে ট্রাক-গাড়ির সংঘর্ষে মৃত চার

হোশিয়ারপুর, ২৭ জানুয়ারি (হি.স.) : পঞ্জাবের হোশিয়ারপুর জেলায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে চার ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার পঞ্জাবের হোশিয়ারপুর জেলায় একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে আগুন ধরে যাওয়ার ফলে চারজনের মৃত্যু হয়েছে এবং অন্য একজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, জম্মু জলন্ধর জাতীয় রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। পথচারীদের সহায়তায় অনেকক্ষণের চেষ্টার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারপর পুলিশ হোশিয়ারপুর জেলার দাসুহা শহরে আহত ব্যক্তিকে সরকারি হাসপাতালে নিয়ে যায়। আহত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সেখান থেকে অমৃতসর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
জানা গিয়েছে, গাড়ি ও ট্রাক দুটোই আলাদা দিক থেকে আসছিল। গাড়িটি সিএনজিতে চলছিল, আচমকাই গাড়িতে আগুন লেগে ট্রাকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top