News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিশু কন্যা ধর্ষণ কান্ডে অভিযুক্ত পুলিশের জালে
Image

শিশু কন্যা ধর্ষণ কান্ডে অভিযুক্ত পুলিশের জালে

বিলোনিয়া, ২৭ জানুয়ারি: সাত বছরের শিশু কন্যা ধর্ষণ কান্ডের মামলায় অভিযুক্ত আকাশ নায়েক ভিল নামে ২১ বছরের এক যুবক পুলিশের জালে। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে বিলোনিয়া থানাধীন লক্ষীপুর বড়পাথরি এলাকার পাশ্ববর্তী এক বাড়ি থেকে গ্ৰেপ্তার করে পুলিশ। ধর্ষণ কান্ডে গ্ৰেপ্তার অভিযুক্ত যুবক আকাশকে আজ দুপুর দুইটা নাগাদ আদালতে সোপর্দ করে পুলিশ। 

জানা গিয়েছে, গত ২৪ জানুয়ারি সাত বছরের শিশু কন্যার পরিবারের পক্ষ থেকে মামলা হয় বিলোনিয়া মহিলা থানাতে। মামলা দায়ের করার পর থেকে অভিযুক্ত যুবক আকাশ পুলিশের চোখে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। অবশেষে গতকাল রাতে পুলিশ জালে আকাশ। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে,  সাত বছর বয়সি শিশু কন্যা প্রতিদিনই আকাশের বাড়িতে যেত খেলার জন্য । ঘটনার দিনও শিশু কন্যা সহ তার ভাই বিকেলের দিকে আকাশের বাড়িতে যায় খেলার জন্য। সেই সময় আকাশ ছাড়া কেউ ছিল না। নির্জনতার সুযোগ নিয়ে অভিযুক্ত আকাশ নায়েক নাকি নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। পরবর্তী সময় বাড়িতে গিয়ে শিশু কন্যা সহ তার ভাই, মায়ের কাছে ঘটনাটি বলার পর ক্ষোভে ফেটে পরে । এরপর খবর দেওয়া হয় বিলোনিয়া মহিলা থানাতে। খবর পেয়ে পুলিশ ছুটে যায় শিশু কন্যার বাড়িতে। এরপর নাবালিকার পক্ষ থেকে বিলোনিয়া মহিলা থানায় আকাশ নায়েক বিলের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top