News Flash

  • Home
  • দেশ
  • কৃষকদের সার্বিক কল্যাণই আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
Image

কৃষকদের সার্বিক কল্যাণই আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

বুলন্দশহর, ২৫ জানুয়ারি (হি.স.): কৃষকদের সার্বিক কল্যাণই আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আশ্বস্ত করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, কৃষকরা যাতে সার পেতে পারেন, তা নিশ্চিত করতে গত কয়েক বছরে আমাদের সরকার বিপুল অর্থ ব্যয় করেছে। এখন বিশ্বে এক ব্যাগ ইউরিয়া মিলছে ৩০০০ টাকায়, কিন্তু ভারতীয় কৃষকরা তা পাচ্ছেন ৩০০ টাকার কম দামে। বৃহস্পতিবার উত্তর প্রদেশের বুলন্দশহরে ১৯,১০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ডেডিকেটেড ফ্রেইট করিডোরে নিউ খুর্জা – নিউ রেওয়াড়ির মধ্যে ১৭৩ কিলোমিটার দীর্ঘ ডাবল লাইন বিদ্যুতায়িত অংশের সূচনা করেছেন প্রধানমন্ত্রী।
বুলন্দশহরের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমাদের সরকারের গত ১০ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্র্যতা থেকে মুক্ত করা হয়েছে…আপকা স্বপ্ন হি মেরা সংকল্প হ্যায়।” প্রধানমন্ত্রীর কথায়, “উত্তর প্রদেশের পূর্ববর্তী সরকারগুলি শাসকদের মতো আচরণ করত, রাজ্যের দিকে মনোযোগ দেয়নি….অনেক প্রজন্মকে এ জন্য মূল্য চোকাতে হয়েছে এবং দেশেরও ক্ষতি হয়েছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “এখন সময় এসেছে ‘রাষ্ট্র প্রতিষ্ঠা’-কে নতুন উচ্চতা প্রদানের, আমাদের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি বিকশিত দেশের পরিণত করা।”

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top