News Flash

  • Home
  • দেশ
  • ন্যায় যাত্রায় কাটছাঁট, আচমকা দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল
Image

ন্যায় যাত্রায় কাটছাঁট, আচমকা দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল

কোচবিহার, ২৩ জানুয়ারি (হি.স.) : আপাতত স্থগিত রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’।দলীয় সূত্রে খবর, কোচবিহার খাগড়াবাড়িতে আজকের মতো ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শেষ করে দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল। আচমকা কেন দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাহুল, কংগ্রেসের তরফে তা এখনও খোলসা করা হয়নি।

কোচবিহারে এদিন সভা করার কথাও ছিল রাহুলের। তার মধ্যেই হঠাৎ থমকে গেল যাত্রা। জানা যায়, যে বাসে চেপে কোচবিহারে বেরিয়েছিলেন রাহুল, তা থেকে নেমে একটি গাড়িতে নেমে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। ২৬ জানুয়ারি উপলক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচির জেরেই রাহুল ফিরছেন, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এদিন কোচবিহারের বিভিন্ন এলাকায় নাগরিক মঞ্চের তরফে ‘কংগ্রেস বিজেপি-র ব্যাপারে দুর্বল’ বলে পোস্টার চোখে পড়ে। সেই বার্তা রাহুল ভাল ভাবে নেননি বলে খবর।

তবে ঠিক কী কারণে রাহুল হঠাৎ সফর কাটছাঁট করলেন, তা নিয়ে ধন্দ রয়েছে। এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে যে তথ্য সামনে এসেছে, তা হল, আজকের মতো ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শেষ করে খাগড়াবাড়ি থেকে গাড়িতে হাসিমারার উদ্দেশে রওনা দিয়েছেন রাহুল। হাসিমারা থেকে বাগডোগরা হয়ে দিল্লির উদ্দেশে পাড়ি দেবেন তিনি। আগামী ২৮ জানুয়ারি ফের ফিরে আসবেন। আবারও শুরু হবে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top