News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রণয়ের জেরে বাড়ি থেকে পলাতক নাবালক নাবালিকা আটক এলাকাবাসীর হাতে
Image

প্রণয়ের জেরে বাড়ি থেকে পলাতক নাবালক নাবালিকা আটক এলাকাবাসীর হাতে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৫ জানুয়ারি: কৈলাসহর হীরাছড়া চাবাগান এলাকায় এক নাবালক এবং একটি নাবালিকাকে আটক করল এলাকাবাসী। জানা যায় যে সরোজিনী চা বাগান এলাকার এক নাবালকের সাথে ওই একই এলাকার এক নাবালিকার প্রণয়ের সম্পর্ক ছিল বিগত দুই বছর ধরে।

গতকাল ওই নাবালক এবং ওই নাবালিকা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ওরা পালিয়ে হীরা-ছড়া চা বাগান এলাকায় চলে যায়। ওই নাবালিকার হীরাছড়া চা বাগানে বোনের বাড়ী রয়েছে। আর তার সুবাদে  ওই নাবালিকা এবং ওই নাবালক হীরাছড়া চা বাগান এলাকায় চলে যায়। সেখানে গিয়ে ওরা রাত্রি যাপন করে।

 আজ হীরাছড়া চা বাগান এলাকার বাসিন্দাদের ওই নাবালক এবং ওই নাবালিকাকে দেখতে পেয়ে তাদের সন্দেহ জাগলে ওরা জিজ্ঞাসা করলে তারা জানায় ওরা পালিয়ে এসেছে ।পরবর্তী সময় এলাকাবাসীরা ওই নাবালিকার বাড়িতে খবর পাঠায়।

অন্যদিকে ওই নাবালকের বাড়িতেও খবর পাঠানো হয়। খবর পেয়ে  উভয়ের পরিবারের লোকেরা ঘটনাস্থলে ছুটে আসে। পরবর্তীতে তাদের নিজ নিজ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় আজ সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা চা বাগান এলাকায়।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top