News Flash

  • Home
  • দেশ
  • একগুচ্ছ প্রকল্প নিয়ে বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়
Image

একগুচ্ছ প্রকল্প নিয়ে বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়

পূর্ব বর্ধমান, ২৪ জানুয়ারি (হি.স.) : বুধবার থেকে বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শহরের গোদা বালির মাঠে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন।

দুই জেলার এই ‘উন্নয়ন উৎসব’-এ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পাশাপাশি, বিভিন্ন সরকারি প্রকল্পে পরিষেবা প্রদানও করবেন। সব মিলিয়ে দুই জেলার দেড় হাজার কোটি টাকারও বেশি আর্থিক মূল্যের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

পূর্ব বর্ধমান জেলার ৪৯১টি প্রকল্পের উদ্বোধন হবে মুখ‌মন্ত্রীর হাত ধরে। যার আর্থিক মূল্য ৩৬৫ কোটি ৪৫ লক্ষ টাকা। এই জেলার ৫৪৭টি প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। যার মোট আর্থিক মূল্য ৮৩৭ কোটি ৮১ লক্ষ টাকা।

নতুন যে প্রকল্পগুলি মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান জেলাকে উপহার দিচ্ছেন, তার মধ্যে রয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার ভবনের নির্মাণ। ৬ কোটি টাকা খরচে নির্মিত হবে এই ভবন। এই কাজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

এছাড়া মেডিক্যাল কলেজে ৬ কোটি টাকা ব্যয়ে ছাত্রাবাস তৈরির সূচনা করবেন। দাঁইহাটে ৩ কোটি ৩৬ লক্ষ টাকা খরচে অগ্নিনির্বাপণ কেন্দ্রের নির্মাণ কাজেরও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়ক চওড়া করার কাজের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। এই কাজে খরচ হবে ৭৮ কোটি ৯৫ লক্ষ টাকা। ছাত্রাবাস, নলবাহিত পানীয় জল সরবরাহ, ৩৬টি স্কুলে সায়েন্স ল্যাবরেটরি ও লাইব্রেরি নির্মাণ কাজের সূচনা হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top