News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্ঘটনার কবলে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, হতাহতের খবর নেই
Image

দুর্ঘটনার কবলে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, হতাহতের খবর নেই

পূর্ব বর্ধমান, ২৪ জানুয়ারি (হি.স.): পূর্ব বর্ধমান জেলায় দুর্ঘটনার কবলে পড়ল আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। প্লাটফর্মের গা ঘেঁষে ঘষটাতে ঘষটাতে ছোটে দ্রুতগামী ট্রেনটি। তাতে বেশ কয়েকটি কামরার পাদানি ভেঙে যায়। এর ফলে প্রায় এক ঘণ্টা ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে ছিল আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। যদিও এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলেই খবর।

রেল সূত্রে খবর, একাধিক কামরার পাদানি ভেঙে যাওয়ায় বর্ধমান-রামপুরহাট লুপলাইনের ভেদিয়া স্টেশনে বুধবার সকাল ৭.৩৫ মিনিট থেকে ৮.৩৭ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কোনও কারণে প্লাটফর্মের সঙ্গে ধাক্কা লাগার জন্যই একাধিক কামরার পাদানি ভেঙে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হন রেলকর্মীরা। প্রায় ঘন্টাখানেক ধরে মেরামতির পর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top