News Flash

  • Home
  • দেশ
  • রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান চলাকালীন জম্মু ও কাশ্মীরে চোখে পড়ল দীপাবলির দৃশ্য
Image

রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান চলাকালীন জম্মু ও কাশ্মীরে চোখে পড়ল দীপাবলির দৃশ্য

জম্মু, ২২ জানুয়ারি (হি.স.) : রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান চলাকালীন সোমবার জম্মু ও কাশ্মীরে দীপাবলি পালনে সকলকে ব্যস্ত থাকতে দেখা যায়।

রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে জম্মুর সবচেয়ে পৌরাণিক রঘুনাথ মন্দিরে অখন্ড পাঠের আয়োজন করা হয়েছিল। মোড়ে মোড়ে বসানো হয়েছিল এলইডি স্ক্রিন। এই স্ক্রিনের মাধ্যমেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের সম্প্রচার দেখে মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। শ্রীনগরের ঐতিহাসিক শঙ্করাচার্য মন্দিরে এই উপলক্ষ্যে বিশেষ পুজার্চনা হয়। রামলালার দর্শনের জন্য বহু শতাব্দীর প্রতীক্ষা শেষ হল সোমবার। অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান চলাকালীন, সোমবার জম্মুর পাশাপাশি কাশ্মীরেও দীপাবলির মতো পরিবেশ লক্ষ্য করা যায়। এদিন জম্মু ও কাশ্মীর রাজ্যের মন্দির ও প্রধান মোড়ে এলইডি স্ক্রিন বসিয়ে রামলালা প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখানো হয়েছে।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানান, আজ সমগ্র বিশ্ব এক বিস্ময়কর, অকল্পনীয়, আধ্যাত্মিক আনন্দের প্রবাহ প্রত্যক্ষ করেছে। অযোধ্যায় ভগবান শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। শ্রীনগরের ঐতিহাসিক শঙ্করাচার্য মন্দিরে বিশেষ পুজো উপলক্ষ্যে প্রতিটি ভক্তকে শ্রী রামের ভক্তিতে মগ্ন থাকতে দেখা যায়। মানুষ এখানে ঈশ্বরকে দেখেছে এবং সুখ ও শান্তির জন্য প্রার্থনা করেছে। ভক্তরা শ্রীনগরে অনেক উৎসাহের সঙ্গে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান উদযাপন করেছে। পুজোর পর ভান্ডারারও আয়োজন করা হয় এদিন।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top