News Flash

Image

ত্রয়োদশ এনসিএইচএসি-র চেয়ারম্যানের চেয়ারে বসলেন মোহিত হোজাই

হাফলং (অসম), ২১ জানুয়ারি (হি.স.) : ত্রয়োদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন মোহিত হোজাই। রবিবার দুপুর ১২টায় পার্বত্য পরিষদের সচিবালয় কক্ষে ত্রয়োদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রথম বিশেষ অধিবেশনে প্রটেম চেয়ারম্যান পদে মোহিত হোজাইয়ের নাম ঘোষণা করেন ডিমা হাসাওয়ের জেলাশাসক সীমান্ত কুমার দাস।

শনিবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন পত্র দাখিল করার পরই পরিষ্কার হয়ে গিয়েছিল মোহিত হোজাই পরিষদের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন। শুধু আনুষ্ঠানিকতা বাকি ছিল। কারণ পরিষদের অধ্যক্ষ পদের জন্য পরিষদের আর অন্য কোনও সদস্য মনোনয়ন পত্র দাখিল না করায় মোহিত হোজাই চেয়ারম্যান পদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।

এদিকে চেয়ারম্যানের চেয়ারে বসে আজ রবিবার প্রথম সাংবাদিক সম্মেলন করে মোহিত হোজাই বলেন, ত্রয়োদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি অনেক আনন্দিত। তিনি বলেন চেয়ারম্যানের পদ নিরপেক্ষ। তাই পরিষদের অধিবেশনগুলি তিনি নিরপেক্ষভাবে পরিচালনা করে গণতন্ত্রকে রক্ষা করার ক্ষেত্রে সব সময় সচেষ্ট থাকবেন।

মোহিত হোজাই বলেন, ১৯৯৬ সালে প্রথমে আঞ্চলিক রাজনৈতিক দল এএসডিসি থেকে জয়লাভ করে তিনি উত্তর কাছাড় পার্বত্য পরিষদের সদস্য নির্বাচিত হন। তার পর পরিষদের কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ১৫ বছর পৰ তিনি পুনরায় উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অত্যন্ত আনন্দিত বলে মন্তব্য করে বলেন, ভগবানের আশীর্বাদেই তিনি এই পদে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের এবারের পশ্চিম মাইবাং আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহিত হোজাই জয়লাভ করার পর এবার পরিষদের চেয়ারম্যান পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top